কলাপাড়া সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়া সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলাপাড়া সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ কলাপাড়া সাংবাদিক ফোরামের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ফোরামের সভাপতি মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আলমগীর হোসেনের সঞ্চালনায় এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে ফোরামের অভ্যন্তরীণ বিষয়ে নানা আলোচনা হয়। এসময় সভাপতি সবাইকে দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, নিজেদের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলতে হবে।

তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, সুতরাং লিখনিতে উন্নয়নমূলক প্রতিযোগিতা থাকতে হবে। কোনো নীতিহীন প্রতিযোগিতায় সংবাদকর্মীরা অংশ নেয় না।

এর আগে সভায় ফোরামের উপস্থিত সকল সদস্য তাদের মতামত পেশ করেন। পরে দোয়া ও মোনাজাতে বিশ্বের সকল মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন সভাপতি মোঃ নুরুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফকরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইনুদ্দিন আল আতিক, শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ জুলহাস মোল্লা, সদস্য মোঃ বেল্লাল হাওলাদার, মাহতাব হোসেন হাওলাদার ও সজল বিশ্বাস প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!