কলাপাড়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মালিকের মৃত্যু | আপন নিউজ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছাত্রীকে তুলে নিতে বাঁধা দেয়ায় মাদ্রাসা সুপারকে মা’রধ’র; থানায় অভিযোগ আমতলীর নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম
কলাপাড়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মালিকের মৃত্যু

কলাপাড়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মালিকের মৃত্যু

আপন নিউজ অফিসঃ কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব সোনাতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা মালিক নূর আলম খান (২২) নিহত হয়েছেন।

শুক্রবার (৬ মে) বেলা আড়াইটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নূর আলম একই গ্রামের অলি আহমেদ খান’র ছেলে।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক মো. জহির জানান, দিনভর অটো চালিয়ে দুপুরে নিজ বাড়িতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন নূর আলম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!