মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
আমতলীতে অজ্ঞান পার্টি চক্র সক্রিয়; দুই দিনে ১৩ জন হাসপাতালে

আমতলীতে অজ্ঞান পার্টি চক্র সক্রিয়; দুই দিনে ১৩ জন হাসপাতালে

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলায় অজ্ঞান পার্টি চক্র সক্রিয় হয়েছে। তাদের খপ্পরে পরে গত দুই দিনে ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানাগেছে, ঈদের পর থেকে অজ্ঞান পার্টির চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছে। গত দুই দিনে উপজেলার উত্তর খেকুয়ানী ও চুনাখালী গ্রামের দুই বাড়ীতে অজ্ঞান পার্টির চক্র খাদ্যে বিষ দেয়। ওই খাবার খেয়ে পরিবারের লোকজন জ্ঞান হারিয়ে ফেলে। গত শুক্রবার রাতে গুলিশাখালী ইউনিয়নের উত্তর খেকুয়ানী গ্রামের আলতাফ হাওলাদার বাড়ীতে আয়জদ্দিন খলিফা তার পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসেন। ওই রাতে অজ্ঞান পার্টির লোকজন আলতাফ হাওলাদারের খাবারে বিষ দেয়। ওই খাবার খেয়ে আলতাফ হাওলাদার ও তার বাড়ীতে বেড়াতে আসা ১১ জন জ্ঞান হারিয়ে ফেলে।

শনিবার রাতে চুনাখালী গ্রামের কুদ্দুস পাহলান ও তার জামাতা রাকিব প্যাদা খাদ্য বিষক্রিয়ার জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানো আয়জদ্দিন খালিফা, ফজলু খলিফা, ফাতেমা বেগম, মাজেদা বেগম, কুলসুম বেগম, আলতাফ হাওলাদার, শেফালী বেগম, কল্পনা বেগম, সুজন মিয়া , ইমরান,সানজানা, কুদ্দুস পাহলান ও রাকিব প্যাদাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেলিম হাওলাদার বলেন, রাতে খাবারের মধ্যে একটি চক্র বিষ দিয়ে রাখে। ওই খাবার খেয়ে আমার শ্বশুর ও ভায়রা জ্ঞান হারিয়ে ফেলে। দ্রুত তাদেরকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন খন্দকার বলেন, খাদ্য বিষক্রিয়ার তারা জ্ঞান হারিয়ে ফেলেছে। তাদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!