আমতলীতে আগুনে পুড়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ছাই | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে আগুনে পুড়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ছাই

আমতলীতে আগুনে পুড়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ছাই

আমতলী প্রতিনিধিঃ আগুনে পুড়ে দুটি ব্যবস্থা প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। ঘটনা ঘটেছে রবিবার গভীর রাতে আমতলী উপজেলার কুকুয়া বাজারে। এতে অন্তত ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থরা।

জানাগেছে, উপজেলার কুকুয়া বাজরের লিটন আকনের ডেকোরেটর দোকান থেকে রবিবার গভীর রাতে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিক ছড়িয়ে পরে। খবর পেয়ে স্থানীয় ও আমতলী দমকল বাহিনীর লোকজন এক ঘন্টা চেষ্টা চালিয়ে অগুন নিয়ন্ত্রনে আনে। এতে ওই বাজারের লিটন আকনের ডেকোরেটর দোকান ও মালামাল এবং হাসান খাঁনের মুরগীর ফার্ম পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ডেকরেটর মালিক মোঃ লিটন মিয়া।

প্রত্যক্ষদর্শী মোঃ মশিউর রহমান বলেন, গভীর রাতে লোকজনের ডাকাডাকির খবর পেয়ে কুকুয়া বাজারে এসে দেখি আগুন জ্বলছে। পরে আমতলী দমকল বাহিনীর লোকজন ও স্থানীয়রা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ডেকোরেটর মালিক মোঃ লিটর আকন বলেন, আগুনে পুড়ে আমার দোকান ও ডেকোরেটর সমুদয় মালামাল পুড়ে গেছে। এতে আমার ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা দমকল বাহিনীর ষ্টেশন অফিসার মোঃ গোলাম মোস্তফা বলেন, স্থানীয়দের ধারনা বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

কুকুয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার বলেন,ঘটনাস্থল পরিদর্শন করেছি। সরকারীভাবে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগীতার ব্যবস্থা করা হবে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সহযোগীতা করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!