পায়রা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ এক শ্রমিকের মরদেহ উদ্ধার | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
পায়রা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ এক শ্রমিকের মরদেহ উদ্ধার

পায়রা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ এক শ্রমিকের মরদেহ উদ্ধার

আমতলী প্রতিনিধি: পায়রা নদীতে ইঞ্জিন বিকল হয়ে পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনায় আবদুল খালেক (৫০) নামের এক নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডুবন্ত ট্রলার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন রাতেই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানাগেছে,বরগুনা আড়ৎ ঘাট থেকে শনিবার রাতে পণ্যবাহী এফবি মায়ের দোয়া নামের ট্রলারটি তালতলীর উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারটি চাড়াভাঙা পাড় থেকে পায়রা নদী পাড়ি দিয়ে বগী বাজারের পাড়ে আসার সময় মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ডুবে যায়। ট্রলারের ৭ শ্রমিকের মধ্যে কমল সমাদ্দার ও আব্দুল খালেক নিখোজ হয়। দুই রবিবার দুপুরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ট্রলার ও নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে পায়রা নদীতে অভিযান চালায়। ওইদিন রাতে ডুবুরী দল ডুবন্ত ট্রলার থেকে শ্রমিক আব্দুল খালেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারের সন্ধান পেলেও উদ্ধার করা হয়নি। আব্দুল খালেকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আখতার হোসেন বলেন, নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে আব্দুল খালেকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর শ্রমিককে উদ্ধারে অভিযান অব্যহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!