বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
আমতলীতে ব্যুারো বাংলাদেশ শাখা ব্যবস্থাপক সড়ক দুর্ঘটনায় নিহত

আমতলীতে ব্যুারো বাংলাদেশ শাখা ব্যবস্থাপক সড়ক দুর্ঘটনায় নিহত

আমতলী প্রতিনিধি।। বে-সরকারী সংস্থা ব্যুারো বাংলাদেশ এর আমতলী অফিসের শাখা ব্যবস্থাপক মোঃ আরিফুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পটুয়াখালী-আমতলী মহাসড়কের উতশিতলা এলাকায়। নিহত আরিফুর রহমানের বাড়ী ফরিদপুর জেলার কানাইপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামে। তার বাবার নাম আলাউদ্দিন মিয়া।

জানাগেছে, বে-সরকারী সংস্থা ব্যুরো বাংলাদেশ’ এর আমতলী অফিসের শাখা ব্যবস্থাপক মোঃ আরিফুর রহমান বৃহস্পতিবার সকালে মোটর সাইকেলে ঋণের টাকা তুলতে ঘটখালী যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী-আমতলী মহাসড়কের উতশীতলা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী একটি ট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর যখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রæত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালে আনার পরপরই তার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাঙ্খিতা মন্ডল তৃণা বলেন, তাকে চিকিৎসা দেয়ার কিছুক্ষণ পরে মারা গেছেন। ধারনা করা হচ্ছে তার বুকের ভিতরে অতিরিক্ত রক্তক্ষরণে এমন ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ব্যুারো বাংলাদেশ আমতলী অফিসের হিসাব রক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, শাখা ব্যবস্থাপক মোঃ আরিফুর রহমান ঋণের টাকা তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আমতলী থানার ওসি রনজিৎ কুমার সরকার (তদন্ত) বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!