বিয়ের দুইদিন পর বরের গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
বিয়ের দুইদিন পর বরের গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা

বিয়ের দুইদিন পর বরের গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা

আমতলী প্রতিনিধি।। বিয়ের দুইদিন পর গলায় ফাঁস দিয়ে বর মোঃ কামাল হাওলাদার (২৭) আত্মহত্যা করেছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার চাওড়া চলাভাঙ্গা গ্রামে বুধবার বিকেলে।

জানাগেছে, উপজেলার চাওড়া চলাভাঙ্গা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে মোঃ কামাল হাওলাদারকে তার পরিবার গত সোমবার উপজেলার টিয়াখালী গ্রামে বিয়ে করিয়ে বৌ তুলে আনেন। বুধবার ছিল বর কামালের বাড়ীতে বৌভাত। এ বিয়ে নিয়ে পরিবারের সাথে তার মতনৈক্য হয়। বুধবার সকালে পরিবারের সাথে অভিমান করে কামাল বাড়ী থেকে চলে যায় । এর পর তার ফোন বন্ধ ছিল। ওইদিন দুপুরে বর-কনেকে আনুষ্ঠিতভাবে গোসল করানোর প্রস্তুতি নেয় পরিবার। কিন্তু তাকে খুঁজতে পাওয়া যায়নি। তার ফোন বন্ধ পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। ওইদিন বিকেলে তার বাড়ী থেকে এক কিলোমিটার দুরে বিলের মাঝে একটি রেইন্টি গাছের সাথে গলায় রশি পেচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, কামালের অমতে পরিবারের লোকজন তাকে বিয়ে করিয়ে দেয়। এ বউ তার পছন্দ হয়নি। তাই পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, কামালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!