পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-৭ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-৭

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-৭

আমতলী প্রতিনিধি।। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার ব্রিক ফিল্ড নামক স্থানে রাজিব পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ (২২) নামের এক বাস যাত্রী নিহত এবং ৭ জন আহত হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার রাত আড়াইটার দিকে। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, শনিবার রাত আড়াইটার দিকে কুয়াকাটাগামী রাজিব পরিবহনের যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে দুমড়ে মুড়ছে যায়। ওই বাসে থাকা ৮ যাত্রী গুরুতর জখম হয়। পুলিশ ও স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ সুমন খন্দকার গুরুতর আহত চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। বরিশাল নেয়ার পথে এদের মধ্যে রিয়াদ (২২) নামের এক বাস যাত্রী নিহত হয়। তার বাড়ী বরিশাল জেলার উজিরপুর উপজেলায়। ঘটনার পরপর ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী নিরাপত্তা প্রহরী কাজল ও ইউসুফ বলেন, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে দুমড়ে মুড়ছে যায়। এতে অনেক আহত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন খন্দকার বলেন, গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদের মধ্যে রিয়াদ নামের একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন,শনিবার রাতে আমতলী উপজেলার ব্রিক ফিল্ড নামক স্থানে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, ট্রাক ও বাস পুলিশ হেফাজতে রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!