রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন চারদিন পর তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দাখিল ফলপ্রার্থীর মরদেহ উদ্ধার কলাপাড়ায় প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নি’খোঁ’জ মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ কলাপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
আমতলীতে প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক সভা

আমতলীতে প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক সভা

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালু হয়েছে। করোনা ভাইরাস থেকে রক্ষায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকরা প্রতিদিন সকাল ১০ টায় এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। গত ২৫ দিনে আমতলীতে ৪ হাজার মানুষকে সচেতন করা হয়েছে।
জানাগেছে, গত মাসের মাঝামাঝি সময়ে চীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। ওই করোনা ভাইরাস প্রতিরোধে আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন। করোনা ভাইরাস রোগীর জন্য আলাদা ওয়ার্ড ও পর্যাপ্ত ঔষধ মজুদ রাখা হয়েছে। এছাড়া প্রতিদিন সকাল ১০ টায় আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের নিয়ে এ বিষয়ে সচতনতামূলক সভা করা হয়। ওই সভায় করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। গত ২৫ দিনে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ হাজার মানুষকে এ বিষয়ে সচেতন করা হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক সচেতনতামুলক সভা করে আসছি। প্রতিদিন সকাল ১০ টায় আউটডোরে চিকিৎসা নিতে আসা সকল রোগীদের নিয়ে সচেতনতা সভা করা হয়। এখন পর্যন্ত ৪ হাজার মানুষকে করোনা ভাইরাস বিষয়ে সচেতন করেছি। যতক্ষণ পর্যন্ত এ ভাইরাস অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত সচেতনতামূলক সভা করে যাব। তিনি আরো বলেন, করোনা ভাইরাস আক্রান্ত রোগীর বিষয়ে আমরা যথেষ্ট সচেতন। লক্ষণ ধরা পরার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। করোনা ভাইরাস প্রতিরোধ সকল ব্যবস্থা নেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!