কলাপাড়ায় নাট্যকারের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় নাট্যকারের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

কলাপাড়ায় নাট্যকারের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

চঞ্চল সাহা।। কলাপাড়ায় বিশিষ্ট নাট্যকার,কচিমুখ নাট্যাঙ্গনের প্রতিষ্ঠাতা মো.আতিকুর রহমান মিরাজের ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে পৌরশহরের কর্মকারপট্রি সংলগ্ন তার ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল মেঘদূত গিফ্ট কর্নার নামে ওই ব্যবসা প্রতিষ্ঠানের দরজার তালা ভেঙ্গে দোকানের ভিতর থেকে মালামাল নিয়ে যায়। তবে কত টাকার কিংবা কি পরিমান মালামাল নিয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে থানায় তিনি সাধারন ডায়েরী করবেন বলে জানা গেছে।

নাট্যকার আতিকুর রহমান মিরাজ বলেন’ তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ার-উল ইসলামের বাসভবন। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানটি সড়ক সংলগ্ন। এরমধ্যে এমনিভাবে চুরি অনাকাংখিত বলে তিনি উল্লেখ করেন।

’নাগরিক উদ্যোগ’ কলাপাড়ার আহবায়ক কমরেড নাসির তালুকদার জানান, সম্প্রীতি কলাপাড়ায় লাগাতর চুরির ঘটনা ঘটে চলেছে। এমনকি দিনে-দুপুরেও পৌর এলাকায় একাধিক বাসা-বাড়ীতে চুরি সংঘঠিত হচ্ছে। মানুষ এ চুরি নিয়ে শংকিত হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, চোরের উপদ্রুপ ঠেকাতে পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা সহ পুলিশী টহল বাড়ানো হয়েছে‌। অচিরেই চুরির সাথে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!