আমতলীতে অবৈধ ২টি ইট ভাটা সিলগালা ১টি গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত | আপন নিউজ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
আমতলীতে অবৈধ ২টি ইট ভাটা সিলগালা ১টি গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

আমতলীতে অবৈধ ২টি ইট ভাটা সিলগালা ১টি গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

dav

আমতলী প্রতিনিধিঃ
আমতলীতে মোবাইল কোর্টের নির্দেশ অমান্য করে ভাটা পরিচালনা করায় শাখারিয়ার ঢাকা ব্রিকস নামে ১টি ভাটায় পানি ছিটিয়ে লক্ষাধিক কাঁচা ইট গুড়িয়ে দেওয়া এবং সেকান্দার খালীগ্রামের কিম ও উত্তর টিয়াখালী গ্রামের এমএসবি নামের অপর ২টি ভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় স্থায়ী ভাবে বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে। সোমবার দিন ভর এ অভিযান পরিচালন করেন বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবক্কর সিদ্দিকী।
জানা গেছে, গত বৃহস্পতিবার ঢাকা ব্রিকসে অভিযান পরিচালনা করে এর কোন লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভাটাটি বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবক্কর সিদ্দিকী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভাটাটি সিলগালা করে দেন। ভাটাটি সিলগালা করার পরও মালিক নসা মিয়া রাতের বেলায় নতুন মেশিন বসিয়ে ভাটা পরিচালনা করার খবর পেয়ে সোমবার ফের ভ্রাম্যান আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে এর সত্যতা পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশের সহায়তায় পানি ছিটিয়ে লক্ষাধিক ইট ধ্বংস করে ভাটাটি গুড়িয়ে দেওয়া হয়। এবং ভাটার মেশিনের যন্ত্র পাতি খুলে ফেলা হয়। এর পর একই দিন সেকান্দারখালী গ্রামের কিএম এবং উত্তর টিয়াখালী গ্রামের এমএসবি ভাটায় অভিযান পরিচালনা করে এর লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পেয়ে ভাটা ২টি সিলগালা করে স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়। এবং অবৈধ ভাবে ভাটা ২টি গড়ে তোলায় মালিকদ্বয়কে ৫০ হাজার টাকা করে ১ লখ টাকা জরিমানা করেন।
বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আবু বক্কর সিদ্দিকী বলেন, বরগুনা জেলা প্রশাসকেকের নির্দেশে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যাক্রমে আরো যে সকল অবৈধ ইটনভাটা রয়েছে তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!