শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
সড়ক দুর্ঘটনায় কুয়াকাটায় পর্যটক নিহত

সড়ক দুর্ঘটনায় কুয়াকাটায় পর্যটক নিহত

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ

কুয়াকাটায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক পর্যটক সেজান (২০) নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী পর্যটক আফিদ (২০)।
তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার (২২ফেব্রুয়ারি) দুপুরে কুয়াকাটাগামী মহাসড়কের কচ্ছপখালী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। মহিপুর থানা পুলিশ প্রাইভেট কারসহ চালককে আটক করেছে।

এসআই সাইদুল ইসলাম জানান, বরিশালের আমানতগঞ্জ এলাকার মিজানুর রহমানের ছেলে কলেজ ছাত্র সেজান ও একই এলাকার আব্দুল কালাম তালুকদারের ছেলে আফিদ মোটরসাইকেলে কুয়াকাটায় ভ্রমনে যাচ্ছিল। তারা কচ্ছপখালী মোড়ে পৌছে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে পড়ে দুজন গুরুতর জখম হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেজানকে মৃত ঘোষণা করেন। এবং আফিদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!