কলাপাড়ায় নিখোঁজ সেই মাসুম সরদার ৬৫ ঘন্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার | আপন নিউজ

রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জেলে চাল বিতরনে হ’রিলু’ট, বসত ঘর ও ঝোপঝাড় থেকে চোরাই চাল উ’দ্ধা’র কলাপাড়ায় ফিশনেট প্রকল্পের দ্বি-মাসিক মৎস্যজীবী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগে মা’ম’লা চিংগড়িয়া খালেও শীঘ্রই অভিযানের ঘোষণা ইউএনওর কলাপাড়ায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কলাপাড়ায় ই’য়া’বা ও গাঁ’জা’সহ যুবক আ’ট’ক কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা কলাপাড়ায় পা’নি’তে ডু’বে তোহা নামে ৬ বছরের এক শি’শু’র ম’র্মা’ন্তি’ক মৃ/ত্যু কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস
কলাপাড়ায় নিখোঁজ সেই মাসুম সরদার ৬৫ ঘন্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার

কলাপাড়ায় নিখোঁজ সেই মাসুম সরদার ৬৫ ঘন্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ

কলাপাড়া উপজেলার লালুয়ার চারিপাড়ার পূর্বদিকে রামনাবাদ চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া সেই জেলে মাসুম সরদারের (২৮) লাশ ৬৫ ঘন্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে লাশটি রামনাবাদ চ্যানেলের চারিপাড়া সংলগ্ন নদী থেকে জেলেরা ভাসমান অবস্থায় উদ্ধার করে। মঙ্গলবার মধ্যরাতে কুয়াশায় আটকে ট্রলারটি আট জেলেসহ ডুবে যায়। সাত জেলে সাতরে কিনারে উঠলেও নিখোঁজ থাকে মাসুম সরদার। পায়রা বন্দর নৌ-পুলিশ নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সঞ্জয় মন্ডল জানান, নিহত জেলের বাড়ি উপজেলার লালুয়ার গোলবুনিয়া গ্রামে। তার বাবার নাম আফেজ সরদার। নিখোঁজ মাসুম মাছ ধরত আনিচ মাঝির ট্রলারে। ট্রলারটি বুধবার উদ্ধার করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!