শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের পরিদর্শন

কলাপাড়ায় মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের পরিদর্শন

মনিরুল ইসলাম, মহিপুরঃ

দেশের বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুর এলাকা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার দুপুরে তারা মৎস্য বন্দরের আড়ৎ পট্রি ও নির্মানাধীন মৎস্য অবতরন কেন্দ্রের উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির আহ্বায়ক ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির এমপি, সংরক্ষিত আসেনর এমপি বেগম নাজমা আক্তার, এমপি শামীমা আক্তার খানম, এমপি বেগম কানিজ ফাতেমা আহম্মেদ, মৎস্য অবতরন কেন্দ্রের উপকূলীয় প্রকল্প পরিচালক জামাল হোসেন মজুমজদার ও প্রকৌশলী রেজাউল করিম। এছাড়া এসময় ইউপি চেয়ারম্যান আনসার মোল্লা ও মহিপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলামসহ স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে স্থানীয় জেলেদের সাথে মতবিনিমিয় করেন সংসদ সদস্যরা। এসময় জেলেরা গভীর সাগরে যোগাযোগের ক্ষেত্রে নেটওয়ার্কিং ব্যবস্থা স্থাপন ও বাংলাদেশী জলসীমানায় পাশ্বর্তী দেশের জেলেদের অবৈধ প্রবেশ ঠেকাতে সংহতি রেখে অবরোধ সময়সীমা নির্ধারনের জোর দাবি জানান। দাবির উত্তরে স্থায়ী কমিটির আহ্বায়ক ছোট মনির জেলেদের দাবি দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!