কলাপাড়ায় অস্ত্রসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আটক | আপন নিউজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন
কলাপাড়ায় অস্ত্রসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আটক

কলাপাড়ায় অস্ত্রসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আটক

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় হত্যাচেষ্টাকালে অস্ত্রসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ (৩৫) আটক হয়েছে।

শুক্রবার (৫ মে) রাতে তাকে একটি দেশীয় তৈরি হাতল ও ফলাযুক্ত ধারালো লোহার চাইনিজ কুড়ালসহ আটক করে মহিপুর থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আছমত আলীর ছেলে মোঃ ফারুক হোসেন (৪৮)‌ ও তার স্ত্রী মোসাঃ পপি আক্তার (৩৮) কে মাসুম বিল্লাহসহ কয়েকজন সন্ত্রাসী পূর্ব বিরোধের জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় ভুক্তভোগীদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পালানোর সময় মাসুম বিল্লাহ অস্ত্রসহ স্থানীয়দের হাতে আটক হয়। পরে থানায় খবর দিলে ডালবুগঞ্জ বাজারে টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুম বিল্লাহকে গ্রেফতার করে নিয়ে যায়।

আটককৃত মাসুম বিল্লাহ ডালবুগঞ্জ ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আলী আকাব্বর হাওলাদারের ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোঃ আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুম বিল্লাহকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দণ্ডবিধি অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!