কলাপাড়ায় ঘের দখল নিয়ে হামলা আহত-৫ | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ায় ঘের দখল নিয়ে হামলা আহত-৫

কলাপাড়ায় ঘের দখল নিয়ে হামলা আহত-৫

বিশেষ প্রতিবেদকঃ

ঘের দখল করতে গিয়ে ৪০-৫০ সশস্ত্র সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান (৫৮), তার ছেলে নুরবাহাদুর (৩৫), জুয়েল রানা (৩২), সাইদুর রহমান সোহেল (৩০) ও মাহবুবুর রহমানের ভাই হেলাল উদ্দিনকে (৪২)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় কাউয়ারচর গ্রামে এ সশস্ত্র হামলা-তান্ডব চালানো হয়েছে। সন্ত্রাসীরা আহতদের হাসপাতালে আসতে পর্যন্ত বাধা দিয়েছে। আহতদের মধ্যে নুরবাহাদুরের অবস্থা শঙ্কাজনক। তাকেসহ জুয়েল ও সোহেলকে দ্রুত বরিশাল পাঠানো হলে সেখান থেকে ঢাকায় নেয়া হয়েছে। হামলাকারীরা চাপাতিসহ ধারালো অস্ত্র ব্যবহার করে। এতে কারও হাত, কারও পা, কারও চোখ মারাত্মকভাবে জখম হয়েছে।

সন্ত্রাসীরা মাছের ঘেরের ঘরটি ভেঙ্গে তছনছ করে দেয়। কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার মো. মাহমুদুর রহমান বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। আধাঘন্টা পরে মহিপুর থানার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এ ঘটনায় মহিপুর থানায় আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান বাদী হয়ে সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম মৃধাকে প্রধান করে ২০ জনের নাম উল্লেখ পূর্বক একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এ মামলাটি করেছেন আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান। পুলিশ তরিকুলের এক সহযোগী শাহীন মৃধাকে রাতে গ্রেফতার করেছে।

তরিকুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, মাছের ঘেরটি যে জমিতে তা মাহবুবুর রহমানের নয়। এটা স্থানীয় লোকজনের মালিকানাধীন জমি। তিনি হামলার সঙ্গে জড়িত নন।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুল আলম জানান, ঘের দখলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। ঘের মালিক তার ভাই, ছেলেসহ লোকজন নিয়ে পানির সেচের কাজ করছিল। এ সময় পিএ তরিকুলের নেতৃত্বে তাদের কাজ করতে নিষেধ করা হয়। কাজ বন্ধ না করায় তাদের উপর হামলা করা হয়। এতে তিনজন আহত হয়েছে। এর মধ্যে নুর বাহাদুরকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!