কলাপাড়ায় সাংবাদিকের উপর হামলা, সন্ত্রাসী গ্রেপ্তারের দাবিতে আলটিমেটাম | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ায় সাংবাদিকের উপর হামলা, সন্ত্রাসী গ্রেপ্তারের দাবিতে আলটিমেটাম

কলাপাড়ায় সাংবাদিকের উপর হামলা, সন্ত্রাসী গ্রেপ্তারের দাবিতে আলটিমেটাম

এস এম আলমগীর হোসেনঃ

কলাপাড়ার মহিপুর প্রেসক্লাবের সভাপতি ও জিটিভি’র কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কলাপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সোমবার (২ মার্চ) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টুর সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিকদের অভিভাবক মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক এস কে রঞ্জন, ফরিদ উদ্দিন বিপু, সাইফুল ইসলাম রয়েল প্রমুখ। সভায় বক্তারা আগামী তিনদিনের মধ্যে মনিরুল ইসলামের উপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচী ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।

এসময় কলাপাড়া উপজেলার কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি সন্ধা ৭টায় কলাপাড়ার মহিপুর থানার লাকি সিনেমা হলের দক্ষিণ পাশের আমবাগানে মহিপুর থানা শ্রমিক লীগের সাবেক সভাপতি সোহাগ আকন ও রেজাউল আকনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে মনিরুল ইসলামের উপর। বালুর ব্যবসার ৫০ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকার করায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় তার মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে পরদিন সকালে তাঁকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ ঘটনায় ১ মার্চ সোহাগ আকনকে প্রধান আসামী করে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে মনিরুলের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে মহিপুর থানায় মামলা দায়ের করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!