ভারতে কারাভোগ শেষে দেশে ১০ যুবতী | আপন নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
ভারতে কারাভোগ শেষে দেশে ১০ যুবতী

ভারতে কারাভোগ শেষে দেশে ১০ যুবতী

জসীম উদ্দীন, বেনাপোলঃ
ভাল কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার ১০ বাংলাদেশী কিশোরী ও যুবতী বিভিন্ন মেয়াদে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল।
সোমবার (২ মার্চ) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসা বাংলাদেশীরা হলো, মাগুরা জেলার রাজপাড়া’র বর্ষা, বাগেরহাটের স্বরনখোলা’র জান্নাতুল, ঢাকা জিগাতলার ফাতেমা, বরগনা’র মহাস্থানগড়ের রিতুপর্ণা, খুলনা দামদর এলাকার  ঐশি, রাজিয়া সুলতানা, হোসনে আরা, হবিগঞ্জের দক্ষিণ বিজুরা’র তানজিলা, ঢাকা’র রেশমা ও বাগেরহাটের বারুইডাঙ্গা গ্রামের শরিফা খাতুন।
ফেরত জান্নাতুল জানান, ৪ মাস আগে বাবা মায়ের সাথে ভারতে ঘুরতে গিয়ে সে হারিয়ে যায়। পরে ভারতীয় পুলিশ তাকে উদ্ধার করে তালাশ শেল্টার হোমে রাখেন। শরিফা খাতুন বলেন,ভাল কাজের প্রলোভন দেখিয়ে দালালদের খপ্পড়ে পড়ে তারা ভারতের মুম্বাইয়ের বিভিন্ন জেল হাজতে ২-৩ বছর সাজা ভোগ করেছেন।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, ভালো কাজের আশায় তারা ভারতের অবৈধ ভাবে ভারতে যায়। সেখানে যেয়ে তারা সে দেশের পুলিশের কাছে ধরা পড়ে জেল হাজতে যায়। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় আলোচনায় এক পর্যায়ে তারা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে।
বেনাপোল পোর্ট থানার এএসআই নাজমুল বলেন, ইমিগ্রেশনের কার্যক্রম শেষে থানায় নিয়ে আসা হয়েছে। থানার কার্যক্রম শেষে তাদেরকে জাস্টিস কেয়ার ও রাইটস যশোর নামে দুটি এনজিও সংস্থার কাছে হস্তান্তর করা হবে।
জাস্টিস কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার এবিএম মুহিত বলেন, বিভিন্ন সময়ে নিকটতম আত্মীয়দের মাধ্যমে পাচার হয়ে এই দশটি মেয়ে ভারতের বিভিন্ন শেল্টার হোমে ছিল এর ভিতরে নবজীবন এ ৩ জন ও তালাশে ৭ জন ছিল। এদের ভিতর বেশির ভাগই কিশোরী যাদের বয়স ১৮ বছরের অনেক কম। বেশিরভাগ মেয়েদের বয়স ১২-১৫ বছরের ভেতর। অবশেষে দু’দেশের আলোচনার মাধ্যমে তারা নিজ দেশে ফিরে এসেছে। আমরা এদের পরিবারের সনাক্ত করতে পেরেছি। ইমিগ্রেশন ও থানা পুলিশের কার্যক্রম শেষে দ্রুত তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌছে দেব। এছাড়াও যে সব পাচারকারীদের মাধ্যমে এরা পাচার হয়েছিল তাদেরকে যদি এরা মামলা করতে চাই তাহলে তাদেরকে আইনি সার্বিক সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!