কলাপাড়ায় পুলিশের কথিত সোর্স ইসমাইলের জামিন না মঞ্জুর; কারাগারে প্রেরন | আপন নিউজ

সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক আমতলীতে চাচাতো ভাইয়ের ছু’রি’কা’ঘা’তে চাচাতো ভাই নি’হ’ত; ঘাতক গ্রে’প্তা’র
কলাপাড়ায় পুলিশের কথিত সোর্স ইসমাইলের জামিন না মঞ্জুর; কারাগারে প্রেরন

কলাপাড়ায় পুলিশের কথিত সোর্স ইসমাইলের জামিন না মঞ্জুর; কারাগারে প্রেরন

এস এম আলমগীর হোসেনঃ
কলাপাড়ায় পুলিশের কথিত সোর্স ইসমাইল (৩৮)’র জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরনের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার এর আদালত এ আদেশ প্রদান করেন।
এর আগে সোমবার (২ মার্চ) রাত অনুমান ৮টার দিকে কলাপাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা ইসমাইলকে ৫০ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেল সহ পৌরশহরের লঞ্চঘাট এলাকা থেকে আটক করে। এবং মঙ্গলবার সকালে ইসমাইলকে কলাপাড়া থানায় দায়েরকৃত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।
এদিকে পুলিশের কথিত সোর্স ইসমাইলের বিরুদ্ধে মাদকদ্রব্য দিয়ে একাধিক কিশোর-যুবদের ফাঁসানোর অভিযোগ থাকা সত্ত্বেও তাকে এতদিন আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। এবং সাধারণ মানুষকে ইয়াবা দিয়ে পুলিশে ফাসানোর কাজ ও করত ইসমাইল।
তিনি ভাড়াটে মোটর সাইকেল চালক হলেও ওই কাজবাদ দিয়ে পুলিশের কিছু অফিসারকে নিয়ে ঘোরা ফেরা করতেন। করতেন মাদকের ব্যবসা।
তবে সম্প্রতি এক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে জনৈক ব্যবসায়ীর কাছে ৫হাজার টাকা দাবীর বিষয়টি প্রকাশ পেলে তার থানা চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারী করে পুলিশ।
গ্রেফতারকৃত ইসমাইলের দাবী তাকে এক পুলিশ কনেষ্টবল পারিবারিক সমস্যার দরুন চক্রান্তের জালে ফাঁসিয়েছে। জামিনের জন্য তিনি উচ্চ আদালতে আবেদন করবেন।
ইসমাইলের গ্রেপ্তারের খবরে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!