আমতলীতে ১০০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রে*প্তা র | আপন নিউজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন
আমতলীতে ১০০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রে*প্তা র

আমতলীতে ১০০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রে*প্তা র

আমতলী প্রতিনিধিঃ ১০০০ পিস ইয়াবা ও ২৪ বোতল ফেনসিডিলসহ নিজামুল হক টিপু (৩৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দার বিভাগের লোকজন তাকে আমতলী উপজেলার গোলবুনিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে।

জানাগেছে, উপজেলার গোলবুনিয়া গ্রামের ফজলুল হক মৃধার ছেলে নিজামুল হক (টিপু) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে তার লোকজন অভিযান চালিয়ে টিপুকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে।

এ সময় তার দেয়া তথ্য মতে ঘর থেকে ১০০০ পিস ইয়াবা ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় রবিবার বিকেলে এসআই ইশতিয়াক বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা করেছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতাকে যথাসময়ে আদালতে পাঠানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!