কলাপাড়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা শুরু | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
কলাপাড়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা শুরু

কলাপাড়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা শুরু

আপন নিউজ অফিসঃ “বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলাপাড়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২৪ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় এর চত্বরে মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন। সেই কারণে আমরা কলাপাড়ায় বিজ্ঞান মেলার আয়োজন করেছি। এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির সহ বিভিন্ন কলেজ ও সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকবৃন্দ।

 বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা মেলায় বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!