আমতলীতে আচরণ বিধি লঙ্ঘন করে মোটর সাইকেলে মিছিল; ৫০ হাজার টাকা অর্থদন্ড | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
আমতলীতে আচরণ বিধি লঙ্ঘন করে মোটর সাইকেলে মিছিল; ৫০ হাজার টাকা অর্থদন্ড

আমতলীতে আচরণ বিধি লঙ্ঘন করে মোটর সাইকেলে মিছিল; ৫০ হাজার টাকা অর্থদন্ড

আমতলী প্রতিনিধিঃ আচরণ বিধি লঙ্ঘন করে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এলমান আহমেদ সুহাদ তালুকদার দের শতাধিক মোটর সাইকেলে মিছিল করায়  তার সমর্থক সাকুর নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। সোমবার রাতে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাসান এ অর্থদন্ড করেছেন।

জানাগেছে,  উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রার্থী এলমান আহমেদ সুহাদ তালুকদার দের শতাধিক মোটর সাইকেল নিয়ে মিছিল করছিল। খবর পেয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান অভিযান চালান। পরে আড়পাঙ্গাশিয়া নামক স্থানে ওই মিছিলের নেতৃত্ব দেয়া শাকুর নামের একজনকে আটক করে। পরে তাকে উপজেলা পরিষদ নির্বাচন ২০১৬ সালের আইনের মোতাবেক তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান বলেন, উপজেলা পরিষদ নির্বাচন ২০১৬ সালের আইন মোতাবেক শাকুর নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!