কলাপাড়ায় যৌ-তুক না পেয়ে স্ত্রীকে মা’রধ’রের অভিযোগে অদালতে মা’ম’লা | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়
কলাপাড়ায় যৌ-তুক না পেয়ে স্ত্রীকে মা’রধ’রের অভিযোগে অদালতে মা’ম’লা

কলাপাড়ায় যৌ-তুক না পেয়ে স্ত্রীকে মা’রধ’রের অভিযোগে অদালতে মা’ম’লা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মোসাঃ জান্নাত বেগম বাদী হয়ে তার স্বামী-মো.জাহিদুল ইসলামকে প্রধান আসামী করে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামি জাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জাহিদুল ইসলাম ঐ গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

মামলার বিবরনে জানা যায়, প্রায় ৫ বছর পূর্বে পারিবারিক ভাবে তাদের বিবাহ হয়। বিয়েতে একটি স্বর্নের চেইন ও আংটি এবং সংসারের যাবতীয় মালামাল দেয়া হয়। তার কিছুদিন পরে পয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটি পুরাতন মটর সাইকেল কিনে দেয় জান্নাত বেগমের বাবা। মামলা হওয়ার তিন মাস পূর্বে তাদের পরিবারে একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করে। পরে জান্নাতের পিতা তার নাতনিকে একটি স্বর্নের চেইন ও একটি গাভী গরু উপহার  দেয়। এতেও সন্তষ্ট না হয়ে জাহিদুল নতুন মটর সাইকেলের জন্য ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে। জান্নাতি টাকা না এনে দেয়ায় তাকে মারধর করে শিশু সন্তান সহ ঘর থেকে নামিয়ে দেয়। শিশু সন্তান নিয়ে জান্নাত বেগম ধুলাস্বর ইউনিয়নের অনন্ত পাড়া গ্রামে বাবার বাড়িতে অসহায় মানবেতর জীবন যাপন করছেন।

ইউপি সদস্য সিদ্দিক হাওলাদার বলেন, মেয়েটি অসহায় ও গরীব পরিবারের সন্তান। তার একটি তিন মাসের সন্তান রয়েছে। আমরা একাধিকবার শালিশ বৈঠক করেছি তবুও জাহিদুলকে মানাতে পারিনি। আমরা এর সুষ্ঠ বিচারের দাবি জানাই।

মহিপুর থানার উপ পুলিশ পরিদর্শক আ.রব খান জানান,আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!