বুধবার, ২৯ Jul ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শতভাগ রুফটপ সোলারের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও স্মারকলিপি কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩
ছাত্রদের কাছে খোলা চিঠি

ছাত্রদের কাছে খোলা চিঠি

মোঃ শাহ সুজা উদ্দিনঃ

হে সূর্য সন্তানরা,

জাতির ক্রান্তিকালে তোমাদের তারুণ্যের অগ্নি স্ফুলিঙ্গে যে নতুন সূর্যের উদিত আলোকছটায় নতুন বাংলাদেশে নতুন উদ্যমে এগিয়ে চলা শুরু হলো, মধ্যাহ্নের পূর্বেই বিষম কালো মেঘে আকাশ ঢেকে দিলে। পূর্বেই বলেছি স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন। স্বাধীনতা অর্জনের জন্য যতটা সফলতার ও কৃতিত্বে নাম খোদিত হয়েছে আবার স্বাধীনতার সূর্য অস্তমিত করার অপরাধেও ইতিহাসে কুকীর্তিমান হিসেবে কলঙ্কিত হতেও পারো।সেটা কারোই কাম্য নয়। তুমি অধম তাই বলে আমি উত্তম হ‌ইবোনা কেন?

বন্যার্তদের সাহায্যের জন্য নারী, শিশু, কিশোরদের টিফিনের টাকা, কিংবা হাতের গহনা খুলে দেয়ার সেই সাহসী নারীর আবেগের সহযোগিতার অর্থ নিয়ে দুর্নীতির কথা উঠলে কিংবা বিশ্বজিৎ, আবরারের ফিরে আসা সেই লোমহর্ষক গল্পের পুনরাবৃত্তি হয়ে ওঠা জাতি স‌ইবে কীভাবে?৫২ ভাষা আন্দোলন,৬৯ এর গন অভ্যুত্থান,৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন আর সবশেষে নতুন স্বাধীন বাংলাদেশের নির্মাতা হিসেবে ছাত্র আন্দোলনের গৌরবময় ইতিহাস ম্লান করে দিতে পারে।তার পূর্বাভাস “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ!”

তোমাদের তারুণ্যের জয়গান গেয়ে চলেছি সেই প্রত্যাশা বিলীন করে দিওনা। আমি যে অপটিমিস্ট,পেশিমিস্ট ন‌ই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!