আমতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উন্মোচন | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উন্মোচন

আমতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উন্মোচন

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী পৌরসভার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ করা হয়। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ভাস্কর্যের ফলক উন্মোচন করেছেন।


২০১৭ সালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয় আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান। ৩২ লক্ষ টাকা ব্যয়ে এ ভাস্কর্য নির্মাণ করা হয়। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর দিনকে স্মরনীয় করে রাখতে মঙ্গলবার দুপুরে এ ভাস্কর্যের ফলক উন্মোচন করা হয়।

এছাড়াও পৌরসভায় মুজিব কর্ণার উদ্বোধন করা হয়। ভাস্কর্য ফলক উন্মোচনে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান,বরগুনা সহকারী পুলিশ সুপার সৈয়দ রবিউল ইসলাম, পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, পটুয়াখালী পৌর মেয়র মোঃ মহিউদ্দিন, আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার, বরগুনা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ হুমায়ূন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান নশা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. সঞ্জিব দাস, সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর, মোঃ সালেহ, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন ও আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!