কলাপাড়ায় দেশি-বিদেশি তারকাদের লড়াইয়ে জমকালো ফুটবল ফাইনাল অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
কলাপাড়ায় দেশি-বিদেশি তারকাদের লড়াইয়ে জমকালো ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

কলাপাড়ায় দেশি-বিদেশি তারকাদের লড়াইয়ে জমকালো ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়ায় দেশি-বিদেশি খেলোয়াড়ের অংশগ্রহণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনালে মুখোমুখি হয় ইটবাড়িয়া একাদশ এবং স্বেচ্ছাসেবক দল একাদশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ৯০ মিনিটের খেলায় কোনো দল গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে স্বেচ্ছাসেবক দল একাদশ ইটবাড়িয়া একাদশকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বর্ণাঢ্য এ আয়োজনে বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি এবং মনোমুগ্ধকর খেলা দেখতে হাজারো দর্শক মাঠে ভিড় করেন। খেলায় দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে এবং মাদক থেকে দূরে রাখতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। “এ ধরনের আয়োজন এলাকার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করবে।” ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!