কলাপাড়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন করেছে আইনজীবীরা | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন করেছে আইনজীবীরা

কলাপাড়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন করেছে আইনজীবীরা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের ঘুষ-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা অনিয়মের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন করেছে আইনজীবীরা। বুধবার (৫ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি ও কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান চুন্নু।

এর আগে চৌকি আদালত আইনজীবী ভবনে আইনজীবীদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান চুন্নু’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু, অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, অ্যাডভোকেট আব্দুস সত্তার (৫), অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট খন্দকার শাহাবুদ্দিন, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট কাওসার, অ‌্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমূখ।

কলাপাড়া চৌকি আদালতে প্রাকটিসরত জ্যেষ্ঠ আইনজীবী ও উপজেলা বিএনপি’র সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় কলাপাড়ার বিচার প্রার্থী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকাশ্যে ঘুষ লেনদেনে জামিন, খালাস আদেশ দেয়ায় আদালতের ভাবমূর্তি সংকটাপন্ন হয়ে পড়েছে।

অপর জ্যেষ্ঠ আইনজীবী ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, ম্যাজিস্ট্রেটের ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্য আদালতে মুখ খোলায় আমি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি। কেননা এতে ক্ষুব্ধ হয়ে উনি আমার পরিচালনাধীন বেশ কয়েকটি মামলায় অন্যায় আদেশ দিয়েছেন। অবিলম্বে ওনার অপসারণের দাবিতে আদালত বর্জন করেছে আইনজীবীরা।

জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান চুন্নু বলেন, আজকের সভায় আইনজীবীরা সর্বসম্মতি ক্রমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অপসারণ এর জন্য আদালত বর্জনের সিদ্ধান্তে উপনীত হয়েছে। আমরা আজকের মধ্যেই এ রেজুলেশন জেলা জজ আদালতের প্রধান বিচারক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পৌঁছে দিচ্ছি। অবিলম্বে তাকে অপসারণ করা না হলে আইনজীবীরা কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!