কলাপাড়ায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়
কলাপাড়ায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার

কলাপাড়ায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার

বিশেষ প্রতিবেদকঃ জেলা বারের হস্তক্ষেপে অবশেষে স্বাভাবিক হল পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম। রোববার (০৯ মার্চ) দুপুরে জেলা বারের সভাপতি, সম্পাদকের সাথে আন্দোলনরত আইনজীবীদের সভা শেষে প্রত্যাহার করে নেয়া হয় আদালত বর্জন কর্মসূচী। সোমবার (১০ মার্চ) থেকে শুরু হচ্ছে আদালতের বিচারিক কার্যক্রম। জেলা বারের প্রতিনিধি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান চুন্নু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী ভবনে জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ও সম্পাদক অ্যাডভোকেট শরীফ মো. সালাউদ্দিন আন্দোলনরত আইনজীবীদের সাথে এক সভায় মিলিত হন। এসময় নব নির্বাচিত আইনজীবী নেতাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন কলাপাড়া চৌকি আদালতে প্রাকটিসরত আইনজীবীরা।

এদিকে জেলা আইনজীবী সমিতির হস্তক্ষেপে আন্দোলনরত আইনজীবীরা তাদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নেয়ায় বিচারপ্রার্থী মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের ভূমিকা পালনের প্রত্যাশা সাধারণ মানুষের।

প্রসঙ্গত, কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের ঘুষ-দুর্নীতি, অনিয়ম, অবিচারের প্রতিবাদে গত ৫ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন শুরু করে আইনজীবীরা। এতে ব্যহত হয় আদালতের বিচারিক কার্যক্রম, বিপাকে পড়ে  বিচারপ্রার্থী মানুষ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!