শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় কাউন্সিলর জুকু’র সংবাদ সম্মেলন

কলাপাড়ায় কাউন্সিলর জুকু’র সংবাদ সম্মেলন

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া পৌরসভার কাউন্সিলর ও পৌর যুবলীগ সভাপতি জাকি হোসেন জুকু আদালতে তাঁর বিরুদ্ধে অপহরনপূর্বক শারিরীক নির্যাতন ও খুন জখমের ভীতি প্রদর্শন করে জোরপূর্বক অলিখিত একাধিক নন জুডিসিয়াল ষ্ট্যাম্প, রেফ ও ৫টি ব্যাংক চেকে স্বাক্ষর নেয়ার অভিযোগে মামলা দায়েরের পর সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কাউন্সিলর জুকু’র খান এন্টার  প্রাইজে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জুকু দাবী করেন, প্রতিপক্ষ কামাল হোসেন একজন প্রতারক ও আত্মসাতকারী শ্রেনীর মানুষ। তাঁর সুখ্যাতি সুনাম, নষ্ট করার জন্য তিনি (কামাল) এ অপহরন ও চাঁদা দাবীর মামলা করেন। মামলার বর্নিত ১মার্চ ঘটনার তারিখে ঘটনাস্থলে কোন ঘটনাই ঘটেনি। প্রতিপক্ষ কামাল হোসেন ২ কোটি ৩৯ লক্ষ টাকা আত্মসাৎ করার জন্য এবং নিজের দোষ ধামাচাপা দেয়ার জন্য প্রতারনার আশ্রয় নিয়েছে।
এমনকি তার দায়েরকৃত ৪৫ নম্বর জিডি’র ঘটনা তদন্তের জন্য পুলিশ উপ-পরিদর্শক শওকত
জাহান আদালতে আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
সংবাদ সম্মেলনে জুকু’র দাবী, কামাল হোসেনকে তাঁর মালিকানাধীন পায়রা ব্রিক্স, খান ব্রিক্স ও দেশ ব্রিক্স’র ম্যানেজার হিসেবে ২০১৬ সালে নিয়োগ দেয়া হয়। উক্ত ৩টি ব্রিক ফিল্ডে ২০১৬-২০২০ পর্যন্ত ম্যানেজারের দায়িত্বে থেকে হিসাব নিকাশ না দিয়া কামাল হোসেন পালিয়ে যান। এরপর তিনি ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে  কামাল’র সাথে হিসাবান্তে জুকুর পাওনা ২ কোটি ৩৯ লক্ষ টাকা পরিশোধের জন্য কামাল তার ইসলামী ব্যাংক ৪৯০ হিসাবের দু’টি চেক স্বাক্ষর করে প্রদান করেন।
এ বিষয়ে জুকু’র বিরুদ্ধে অপহরন ও চাঁদা দাবী’র মামলার বাদী মো: কামাল হোসেনের সাথে তার মুঠো ফোনে একাধিক বার সংযোগ স্থাপনের চেষ্টা করেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!