কলাপাড়ায় স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে উধাও! আদালতে মা’ম’লা | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়
কলাপাড়ায় স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে উধাও! আদালতে মা’ম’লা

কলাপাড়ায় স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে উধাও! আদালতে মা’ম’লা

আপন নিউজঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম হয়েছে। অভিযোগ উঠেছে, স্বামী জরুরি কাজে বাড়ির বাইরে থাকাকালে স্ত্রী নিজের ধর্মভাই ও তার ভগ্নিপতির সহায়তায় ঘরের ওয়াডড্রপ ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে গেছে।

স্ত্রীর ছলিমপুর গ্রামের মোঃ নুর মোহাম্মদ মিয়া বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। যা মামলা নম্বর- ৮৭/২০২৫ অনুযায়ী অভিযোগ করেন, তার স্ত্রী মোসা: নাজমা বেগম, ২নং আসামী মো: হানিফের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। হানিফ তার ‘ধর্মভাই’ পরিচয়ে নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত করতেন। পরবর্তীতে ৩নং আসামী মো: মন্টু মৃধার সহায়তায় তারা নাজমা বেগমকে নিয়ে পালিয়ে যান।

ঘটনার দিন ২৮ ডিসেম্বর ২০২৪, রাত ৭টা থেকে ১১টার মধ্যে বাদী জরুরি কাজে নীলগঞ্জ ফেরিঘাট গেলে সুযোগ নেয় তারা। বাদীর অভিযোগ অনুযায়ী, তার ঘরে রাখা নগদ ৯৬ হাজার টাকা, ছেলের গলার চেইন, পুত্রবধূর কানের দুলসহ মোট ২ লাখ ৭ হাজার টাকার মূল্যমানের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।

বাদী বাড়ি ফিরে স্ত্রীকে না পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং ওয়াডড্রপ ভাঙা অবস্থায় দেখে পুলিশে অভিযোগ জানাতে বাদী প্রস্তুতি নেন। তিনি স্থানীয়ভাবে অনুসন্ধান করলেও স্ত্রী ও আসামীদের সন্ধান পাননি।

বাদী বর্তমানে বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন এবং ঘটনার সুবিচারের দাবি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!