পায়রা বন্দরের অব্যবহৃত কৃষিজমি ক্ষতিগ্রস্ত কৃষককে চাষাবাদের সুযোগ দেওয়ার দাবিতে মা-ন’ব’ব’ন্ধ’ন | আপন নিউজ

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা
পায়রা বন্দরের অব্যবহৃত কৃষিজমি ক্ষতিগ্রস্ত কৃষককে চাষাবাদের সুযোগ দেওয়ার দাবিতে মা-ন’ব’ব’ন্ধ’ন

পায়রা বন্দরের অব্যবহৃত কৃষিজমি ক্ষতিগ্রস্ত কৃষককে চাষাবাদের সুযোগ দেওয়ার দাবিতে মা-ন’ব’ব’ন্ধ’ন

আপন নিউজঃ পায়রা বন্দরের অধিগ্রহণকৃত অব্যবহৃত কৃষি জমি ক্ষতিগ্রস্ত পরিবারকে চাষাবাদের সুযোগের দাবিতে বুধবার বিকেলে শত শত কৃষক মানববন্ধন করেছেন। লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামে এই মানববন্ধন করা হয়েছে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক মজিবর রহমান প্যাদা, আব্দুল খালেক, শাখাওয়াত হোসেন, শাহবুদ্দিন হাওলাদার প্রমুখ।

কৃষকরা জানান, অধিগ্রহণের পর থেকে তারা অধিকাংশ জমির মালিকরা ক্ষতিপুরনের টাকা এখনও উত্তোলন করতে পারেননি। তারা বেকার হয়ে গেছেন। মানবেতর জীবনযাপন করছেন। অধিগ্রহণ করা অব্যবহৃত কৃষি জমি চাষাবাদ করে বছরের খোরাকি ধানচাল সংগ্রহ করে আসছেন। এখন ওই জমি তাদের বাদ দিয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষ একটি মধ্যস্বত্ত¡ভোগী চক্রকে লিজ দেওয়ার প্রক্রিয়া করেছে। ফলে তারা জীবীকা হারানোর শঙ্কায় পড়েছেন। মানবিক বিবেচনায় লিজ না দিয়ে জমির স্ব স্ব মালিককে চাষাবাদের সুযোগ করে দেওয়া হোক। নইলে তাদের জীবন-জীবিকা বন্ধের উপক্রম হয়ে পড়বে। উল্লেখ্য পায়রা বন্দর কর্তৃপক্ষ লালুয়ায় অধিগ্রহণকৃত অব্যবহৃত ১৪ শ’ একর কৃষি জমি চাষাবাদের জন্য এ বছর থেকে রাজস্ব আয়ের জন্য একসনা লিজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। এই জমি লালুয়ার অন্তত তিন হাজার কৃষক পরিবার চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছিল। কৃষকরা এই জমি লিজ না দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে চাষাবাদের সুযোগ দেওয়ার জন্য দাবি জানান। নইলে তারা পরিবার পরিজন নিয়ে পথে বসবেন বলে আশঙ্কা ব্যক্ত করেন। তারা বিষয়টি বিবেচনার জন্য আবেদন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!