কলাপাড়ায় সামাজিক জবাবদিহিতা উপকরণের ব্যবহার বিষয়ক কারিগরি প্রশিক্ষণ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় সামাজিক জবাবদিহিতা উপকরণের ব্যবহার বিষয়ক কারিগরি প্রশিক্ষণ

কলাপাড়ায় সামাজিক জবাবদিহিতা উপকরণের ব্যবহার বিষয়ক কারিগরি প্রশিক্ষণ

আপন নিউজ ডেস্কঃ তৃণমূল পর্যায়ে জলবায়ু সুশাসন জোরদারে সামাজিক জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে কলাপাড়ায় দিনব্যাপী কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের হলরুমে সিভিক ফোরাম সদস্যদের নিয়ে একটি দিনব্যাপী কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

“বাংলাদেশে তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ (SCGGP)” প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশন এবং দাতা সংস্থা ওয়ার্ল্ড রিসোর্সেস ইন্সটিটিউট (WRI)-এর আর্থিক সহায়তায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মাসুক মুক্তাদির ও প্রজেক্ট অফিসার মোঃ আশিকুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি মবিলাইজেশন অফিসার সোনিয়া আক্তার।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সামাজিক নিরীক্ষা, সোশ্যাল মনিটরিং, পাবলিক হিয়ারিং, অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন এবং নাগরিক স্কোরকার্ডসহ বিভিন্ন সামাজিক জবাবদিহিতা টুলস ব্যবহারের পদ্ধতি ও কৌশল সম্পর্কে বিশদ ধারণা লাভ করেন। তারা বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি স্থানীয় পর্যায়ে এসব টুলস কার্যকরভাবে প্রয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বলেন, এই ধরনের উদ্যোগ তাদেরকে আরও সক্রিয়ভাবে জলবায়ু প্রকল্প ও স্থানীয় সেবাসমূহের স্বচ্ছতা ও কার্যকারিতা নিরীক্ষায় সক্ষম করে তুলবে। তাদের প্রত্যাশা, অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তারা স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সুশাসন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

ওয়েভ ফাউন্ডেশনের এক প্রতিনিধি জানান, “জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতামূলক কাঠামো গঠনের মাধ্যমেই প্রকৃত সুশাসন নিশ্চিত সম্ভব। এই প্রশিক্ষণের আলোকে ভবিষ্যতে বিভিন্ন ইউনিয়নে নাগরিক স্কোরকার্ড প্রয়োগ, সামাজিক নিরীক্ষা ও স্থানীয় অভিযোগ ব্যবস্থার জোরদারে কার্যক্রম চলমান থাকবে।”

উল্লেখ্য, “SCGGP” প্রকল্পটি দেশের দক্ষিণাঞ্চলের জলবায়ু দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে জনগণের সক্ষমতা বৃদ্ধি, জলবায়ুবান্ধব সুশাসন এবং ন্যায্যতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!