রবিবার, ১৯ Jul ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর কলাপাড়ায় ৪ বছরের শি’শু’কে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগ; আ’ট’ক-১ কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি নাসির উদ্দিন,সম্পাদক আবুল হোসেন কলাপাড়ায় বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সভা ও কমিটি গঠন বাঁশখালীতে বন্যার্তদের পাশে বাংলাদেশ আমজনগণ পার্টি কলাপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ই’য়া’বাসহ দুই মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র কলাপাড়ায় “প্রান সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড মা’ম’লায় জা’মি’নে মুক্ত হয়ে এলাকায় ফিরলেন নীলগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক জহির কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
ভূমি মেলা-২০২৫ উপলক্ষে কলাপাড়ায় বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

ভূমি মেলা-২০২৫ উপলক্ষে কলাপাড়ায় বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত করি’-এই স্লোগানকে সামনে রেখে কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি।

সোমবার (২৬ মে) সকাল ১০টায় কলাপাড়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াসীন সাদেক। তিনি বলেন, “ভূমির সঠিক ব্যবস্থাপনা ও সুরক্ষায় নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ভূমি সেবাকে সহজ ও জনবান্ধব করতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবির, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভূমি মেলাকে কেন্দ্র করে কলাপাড়া উপজেলা ভূমি অফিস, ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় নাগরিকদের জন্য অনলাইন খতিয়ান, নামজারি, মিসকেস নিষ্পত্তি ও ভূমি উন্নয়ন কর প্রদানের মতো বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা প্রদান করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!