কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা; দুর্নীতি বাজদের সমাজশত্রু হিসেবে চিহ্নিত করার দাবি | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা; দুর্নীতি বাজদের সমাজশত্রু হিসেবে চিহ্নিত করার দাবি

কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা; দুর্নীতি বাজদের সমাজশত্রু হিসেবে চিহ্নিত করার দাবি

আপন নিউজ ডেস্কঃ “দেশপ্রেমের শপথ নিন,দুর্নীতিকে বিদায় দিন” এমন স্লোগানের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তন ‘পায়রায়’ মঙ্গলবার সকাল দশটায় এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কাশেম আলী খান রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। প্রথম রাউন্ডে ‘ পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মূল কারণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় জয়লাভ করে কাশেম আলী খান রেসিডেন্সিয়াল বিদ্যালয় ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

ফাইনাল রাউন্ডে ‘ মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন পুরুস্কার লাভ করেন কাশেম আলী খান রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের বিতার্কিক দল। শ্রেষ্ঠ বক্তার পুরুস্কার লাভ করেন শিক্ষার্থী সালসাবিল রাইয়ান সাইবা। বিজয়ীসহ সকল প্রতিযোগীদের পুরুস্কার বিতরণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক, নমিতা রাণী দত্ত, সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু। মডারেটর হিসেবে ছিলেন সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে দুর্নীতি বিরোধী এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীসহ পরিবার তথা রাজনীতিকসহ সকল মানুষের মনে দেশপ্রেম জাগ্রত থাকতে হবে। যেমনি পরিবারের ভূমিকা রয়েছে। তেমনি রাজনৈতিকদল, সরকার, রাষ্ট্র, সমাজ সবাইকে এগিয়ে আসতে হবে।’ প্রাণবন্ত এই বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আগামির বাংলাদেশ দুর্নীতিমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিবাজ প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি দুর্নীতিবাজদের সমাজশত্রু হিসেবে চিহ্নিত করার দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!