কলাপাড়ায় হাটখোলা বাজারে রুবেল প্যাদার মা টেলিকম দোকানে চু-রি | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় হাটখোলা বাজারে রুবেল প্যাদার মা টেলিকম দোকানে চু-রি

কলাপাড়ায় হাটখোলা বাজারে রুবেল প্যাদার মা টেলিকম দোকানে চু-রি

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাটখোলা বাজারে চুরির ঘটনা ঘটেছে। বাজার সংলগ্ন মা টেলিকম নামক মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানের মালিক মোঃ রুবেল প্যাদা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা তার দোকানের ঝাপ কেটে ভিতরে প্রবেশ করে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে প্রায় ৪০টি বাটন ফোন, নগদ ১০ হাজার টাকা, ১০ হাজার টাকার মোবাইল মিনিট কার্ড, ২০টি টর্চ লাইট এবং বিদ্যুৎ সঞ্চালনের তারসহ অন্যান্য সামগ্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত।

স্থানীয়রা জানান, বাজারে পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে এবং রাতের বেলায় কোন প্রকার পাহারার ব্যবস্থা নেই। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

মোঃ রুবেল প্যাদা বিষয়টি কলাপাড়া থানায় অবহিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, দ্রুত চোরদের শনাক্ত করা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!