সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা
টিয়াখালীতে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধকে মা’রধ’র ও স্ত্রীকে শ্লী’ল’তা’হা’নি’র অভিযোগ

টিয়াখালীতে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধকে মা’রধ’র ও স্ত্রীকে শ্লী’ল’তা’হা’নি’র অভিযোগ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামে পারিবারিক বিরোধের জেরে একজন বৃদ্ধকে মারধর ও তার স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ আনোয়ার হাওলাদার (৫৮) কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন ১ জুন দুপুর ১টার দিকে স্থানীয় কাঁচা রাস্তার ওপর আনোয়ার হাওলাদার-এর ছোট ভাই মোঃ ইউসুফ হাওলাদার ও তার পরিবারের কয়েকজন সদস্য পরিকল্পিতভাবে হামলা চালায়। আনোয়ার হাওলাদার অভিযোগ করেন, ইউসুফ হাওলাদার তার স্ত্রী ঝর্ণা বেগমের অনৈতিক সম্পর্কের বিষয়টি নিয়ে কথা বলায় ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। এরপর অন্যান্য অভিযুক্তরা তাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে।

চিৎকার শুনে তার স্ত্রী এগিয়ে এলে অভিযুক্তরা তাকে অশালীন ভাষায় গালাগাল করে এবং শ্লীলতাহানিসহ শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেন।

আনোয়ার হাওলাদার জানান, অভিযুক্তরা প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির লোক, যারা এলাকায় গায়ের জোরে চলাফেরা করে এবং কোনো সামাজিক শালিস মানে না। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!