কলাপাড়ায় প্রকাশ্যে মা’ত’লা’মি, ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের এক মাসের জে’ল | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় প্রকাশ্যে মা’ত’লা’মি, ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের এক মাসের জে’ল

কলাপাড়ায় প্রকাশ্যে মা’ত’লা’মি, ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের এক মাসের জে’ল

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ার সিক্স লেইন এলাকার রজপাড়াতে অ্যালকোহল সেবন করে প্রকাশ্যে মাতলামি করায় দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন-মেহেদী হাসান (২০) ও নাজমুস সাকিব (২৫)। তারা সোমবার রাত সাড়ে ১১টায় জনসমক্ষে মাতাল অবস্থায় বিশৃঙ্খল আচরণে লিপ্ত ছিলেন। এতে স্থানীয়দের মধ্যে চরম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশও দেওয়া হয়।

প্রশাসন জানায়, জনসমক্ষে এ ধরনের কর্মকাণ্ড সামাজিক শৃঙ্খলার জন্য হুমকি। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!