রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন প্রত্যাশী মুফতি হাবিবুর রহমান মিছবাহ

পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন প্রত্যাশী মুফতি হাবিবুর রহমান মিছবাহ

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় সংসদের ১১৪, পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি মো. হাবিবুর রহমান মিছবাহ। দলের মনোনয়ন বঞ্চিত হলেও দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই নির্বাচনে কাজ করতে চান তিনি। সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মহিপুর থানা শাখার সিনিয়র সদস্য মো. হাবিবুর রহমান মিছবাহ আরও বলেন, ‘পীর সাহেব চরমোনাই’র ডাকে আগামী ২৮ জুন ঢাকার রাজপথে সমাবেশের ডাক দেয়া হয়েছে। এ সমাবেশ থেকে রাষ্ট্রযন্ত্রের সংস্কার, সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদের বিচার সহ আগামীর বাংলাদেশ বিনির্মাণের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে।’

এর আগে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা সহ কর্মসংস্থান, এগ্রো কৃষি ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন ক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবির ও সদস্য সচিব এসএম মোশারেফ হোসেন মিন্টু।

পরে হাবিবুর রহমান মিছবাহ স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় কলাপাড়ায় কর্মরত প্রিন্ট, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!