রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
সংগঠন বিরোধী কর্মকান্ডে স্বেচ্ছাসেবক দল যুগ্ম সম্পাদক মহিসনকে শোকজ

সংগঠন বিরোধী কর্মকান্ডে স্বেচ্ছাসেবক দল যুগ্ম সম্পাদক মহিসনকে শোকজ

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়া উপজেলার নিজ এলাকায় সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মহসিনকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। নোটিশে তাকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নোটিশে বলা হয়, নির্দেশক্রমে অবহিত করা যাচ্ছে যে নিজ এলাকায় সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্যেকেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তার যথাযথ লিখিত জবাব আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী সাধারন সম্পাদক রাজিব আহসান এর নিকট জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রসংগত, ১৩ মে ২০২৫ কলাপাড়ায় অবস্থিত ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সার্ভিস জেটি ঘাট নিয়ন্ত্রন নিয়ে ধানখালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহসিন গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন জন আহত হয়। এসময় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। মহসিন সমর্থকদের অভিযোগ শাহিন মৃধা আওয়ামীলীগে যোগদিয়ে গত ১৫ বছর ধরে জেটি ঘাট নিয়ন্ত্রন করে আসছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!