রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় দলিল লেখক, নকল নবীশ ও কর্মচারীদের দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধির উপর জোর

কলাপাড়ায় দলিল লেখক, নকল নবীশ ও কর্মচারীদের দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধির উপর জোর

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় খেপুপাড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে মঙ্গলবার (২৪ জুন) অনুষ্ঠিত হয়েছে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা–২০২৫। এই কর্মশালার মূল লক্ষ্য ছিল খেপুপাড়ার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের স্থায়ী কর্মচারী, নকল নবীশ ও দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারকরণ।

কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন খেপুপাড়া সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম ও মির্জাগঞ্জ সাব-রেজিস্ট্রার দ্বিগ বিজয় গাইন।

কর্মশালার সভাপতিত্ব করেন কলাপাড়া দলিল লেখক সমিতির সভাপতি আব্দুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে কাজী নজরুল ইসলাম বলেন, “নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট সবারই পেশাগত দক্ষতা ও নৈতিকতা জরুরি। প্রযুক্তির সদ্ব্যবহার ও নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই খাতকে আরও উন্নত করতে পারি।”

এ সময় উপস্থিত ছিলেন, খেপুপাড়া কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, নকল নবীশ ও দলিল লেখকগণ। অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ কর্মশালাকে সময়োপযোগী ও কার্যকর হিসেবে অভিহিত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!