কলাপাড়ায় অটোতে চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ-ত্যু | আপন নিউজ

রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর
কলাপাড়ায় অটোতে চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ-ত্যু

কলাপাড়ায় অটোতে চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ-ত্যু

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঃ রহিম (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) রাত ১১টা ৪৫ মিনিট থেকে শনিবার (২৮ জুন) সকাল ৬টার মধ্যে উপজেলার ধানখালী ইউনিয়নের গণ্ডামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঃ রহিম গণ্ডামারী গ্রামের মোঃ আব্দুর রহমান ও মোসা. খাদিজা বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রহিম রাতের খাবার শেষে মাছ ধরার উদ্দেশ্যে নৌকা নিয়ে ঘর থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় শনিবার ভোর ৬টার দিকে তার মা তাকে খুঁজতে বের হন। এ সময় বাড়ির সামনে মসজিদের দক্ষিণ পাশে রাস্তার উপর চার্জে রাখা একটি অটোর ভেতরে ছেলেকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রহিমকে মৃত অবস্থায় দেখতে পান।

পরে স্থানীয় চৌকিদারকে খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌঁছে কলাপাড়া থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়া শুরু করে।

এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!