কলাপাড়ায় কিশোরীর রহস্যজনক মৃ-ত্যু, গাছে ঝুলছিল লা’শ | আপন নিউজ

মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক আমতলীতে চাচাতো ভাইয়ের ছু’রি’কা’ঘা’তে চাচাতো ভাই নি’হ’ত; ঘাতক গ্রে’প্তা’র
কলাপাড়ায় কিশোরীর রহস্যজনক মৃ-ত্যু, গাছে ঝুলছিল লা’শ

কলাপাড়ায় কিশোরীর রহস্যজনক মৃ-ত্যু, গাছে ঝুলছিল লা’শ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নে নিজ ওড়না প্যাঁচানো অবস্থায় লামিয়া (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ছোট বালিয়াতলী গ্রামের একটি চাম্বুল গাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও পারিবারিক তথ্য অনুযায়ী, নিহত লামিয়া ঢাকায় কর্মরত পিতা বাহার শিকদারের সংসার খরচের টাকা আনার জন্য মা হালিমা বেগম সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হন। এসময় লামিয়া তার ছোট ভাই হাবিব ও নানী মইফুল বেগমের সঙ্গে ঘরে ছিলেন। রাত ৯টার দিকে মা ফিরতে দেরি হওয়ায় লামিয়া তাকে খুঁজতে ঘর থেকে বের হন। কিছুক্ষণ পর বাড়ির সামনের পুকুর পাড়ের চাম্বুল গাছে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান মা হালিমা বেগম। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয় এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে রাত প্রায় ১২টার দিকে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত লামিয়া ছোট বালিয়াতলী গ্রামের বাহার শিকদারের মেয়ে।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম জানান, এটা আ-ত্মহ-ত্যা না অন্য কিছু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে,।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!