এনসিপি’র জেলা সমন্বয় কমিটিতে সদস্য পদ পেলেন কলাপাড়া উপজেলার ৪ জন | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
এনসিপি’র জেলা সমন্বয় কমিটিতে সদস্য পদ পেলেন কলাপাড়া উপজেলার ৪ জন

এনসিপি’র জেলা সমন্বয় কমিটিতে সদস্য পদ পেলেন কলাপাড়া উপজেলার ৪ জন

আপন নিউজ ডেস্কঃ ২০২৫ সালের জুলাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা সমন্বয় কমিটির নতুন তালিকা প্রকাশিত হয়েছে। সদস্য সচিব আখতার হোসেন এবং মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর স্বাক্ষরিত এ কমিটিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে ৪ জন সদস্য পদ লাভ করেছেন।

কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন জহিরুল ইসলাম মুসা, যিনি এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএল.বি (অনার্স) এবং এলএল.এম সম্পন্ন করে বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত।

জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারীদের মধ্যে রয়েছেন-মোঃ বশির উদ্দিন, বাশেদুল ইসলাম রাশেদ, ডা. মোঃ সাইমুম ইসলাম, জিনাত জাহান, মোঃ মঞ্জুরুল ইসলাম এবং গাজী শাহাবুদ্দিন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

মোঃ রবিউল ইসলাম, মোঃ সুলতান মাহমুদ, ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ আল মামুন, মোঃ হুমায়ুন কবির ফাহাদ, অভিলাষ কর্মকার, মোঃ আমিনুল ইসলাম আলিম, আফজাল হোসেন আকন, মোঃ রাসেল গাজী, মোঃ জুয়েল হাওলাদার, আতিকুর রহমান, আল ফাহাদ, রাহাত, মোঃ ইলিয়াস, মোঃ জাকারিয়া হোসেন, মোঃ আল-আমিন (রিপন মৃধা), পলাশ ফকির, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রাজিব আকন, এইচ. এম. মাসুদুর রহমান, মোঃ তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান, আল-আমিন, মোঃ নাসির উদ্দিন, হাসিবুজ্জামান রাকিব, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মিরাজ, মোঃ মনিরুজ্জামান এবং মাহাবুবুল আলম (নাঈম)।

কমিটির সদস্য মাহাবুবুল আলম নাঈম আপন নিউজকে জানান, “আমরা দ্রুততম সময়ের মধ্যে পটুয়াখালী জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে সংগঠনের কাঠামো শক্তিশালী করে কমিটি গঠনের কাজ শুরু করবো। পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের মাঝে সচেতনতা তৈরি করবো ইনশাআল্লাহ।”

এনসিপি’র এই নতুন কমিটি পটুয়াখালীর রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!