শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
ধুলাসারে পরিবেশবান্ধব উদ্যোগ: প্লাস্টিকের বিনিময়ে শিক্ষার্থীদের হাতে ফলজ গাছ

ধুলাসারে পরিবেশবান্ধব উদ্যোগ: প্লাস্টিকের বিনিময়ে শিক্ষার্থীদের হাতে ফলজ গাছ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে অভিনব ও পরিবেশবান্ধব এক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। প্লাস্টিক বর্জ্য কুড়িয়ে জমা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা পেয়েছে নানা ধরনের ফলজ গাছ।

সোমবার (১৪ জুলাই) বিদ্যালয় চত্বরে এ ব্যতিক্রমী কার্যক্রমের আয়োজন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুহ আলম। তার উদ্যোগে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে এবং বৃক্ষরোপণে আগ্রহী করতে প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য হাজী মোহাম্মদ সাইদুর রহমান বাবুল, প্রধান শিক্ষক ইব্রাহিম, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।

এ সময় মো. নুহ আলম বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা গেলে তারা আগামী দিনে সবুজ পৃথিবী গড়তে বড় ভূমিকা রাখবে। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের গাছ লাগাতে উৎসাহিত করছি এবং প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করছি।”

এ উদ্যোগে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, তারা নিয়মিত প্লাস্টিক সংগ্রহ করবে এবং আরও গাছ লাগাবে। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচি শুধু বিদ্যালয়েই নয়, পুরো এলাকাজুড়ে পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!