কয়াকাটায় সিঁড়ি সংস্থার জেলে নারীদের নিয়ে ফেডারেশন গঠন সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
কয়াকাটায় সিঁড়ি সংস্থার জেলে নারীদের নিয়ে ফেডারেশন গঠন সভা অনুষ্ঠিত

কয়াকাটায় সিঁড়ি সংস্থার জেলে নারীদের নিয়ে ফেডারেশন গঠন সভা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ ফিশনেট প্রকল্পের আওতায় সিঁড়ি সংস্থার উদ্যোগে উত্তরণ ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর সহযোগিতায় ২১ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভার মিলনায়তনে ২৫ টি জেলে নারীদের প্রাথমিক দল সমূহের লীডারদের অংশগ্রহণে ফেডারেশন গঠন সভা অনুষ্ঠিত হয়।

সিঁড়ির নির্বাহী পরিচালক এডভোকেট চান চান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ সংস্থার এডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান, উত্তরণ ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার আবু ইমরান, কুয়াকাটা পৌরসভার উচ্চমান সহকারী জয়দেব চন্দ্র গয়ালী প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সিঁড়ি ফিশনেট প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রাজীব বিশ্বাস। সভায় উপস্থিত ২৫ জন জেলে নারীদের মধ্যে নির্বাচনের মাধ্যমে মোসা: আমেনাকে সভাপতি এবং সাবিনা ইয়াসমিনকে সহ-সভাপতি করে ১১সদস্য বিশিষ্ট একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। ফেডারেশন গঠন সভায় সার্বিক সহযোগিতা করেন সিঁড়ি ফিশনেট প্রজেক্টের ফিল্ড ফ্যাসিলিটেটর মেনকো নাইন এবং নেওয়েন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!