রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
স্বামীর গরম পানি নিক্ষেপে স্ত্রী ঝলসে আ’হ’ত, কলাপাড়ায় হাসপাতালে ভর্তি

স্বামীর গরম পানি নিক্ষেপে স্ত্রী ঝলসে আ’হ’ত, কলাপাড়ায় হাসপাতালে ভর্তি

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে স্বামীর মারধরের শিকার হয়ে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। শুধু মারধরই নয়, স্বামী স্ত্রীর গায়ে গরম পানি ছুড়ে দেন বলে অভিযোগ উঠেছে। এতে তার ডান হাত ও পাঁজর ঝলসে যায় এবং ফোসকা পড়ে।

ভুক্তভোগী মুক্তা বেগম (২০) বানাতিবাজার এলাকার মৃত মুকুল তালুকদারের মেয়ে। তিনি প্রায় ৯ মাস আগে প্রেমের সম্পর্কের জেরে একই ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের মোশারফ আকনের ছেলে আক্কাস আলী আকনের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

২৬ জুলাই রাত ৮টার দিকে স্বামী আক্কাস আলী তার স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে মারধর শুরু করেন এবং গরম পানি ছুড়ে দেন বলে অভিযোগ। এতে মুক্তার শরীরের একাংশ ঝলসে যায়। আহত অবস্থায় ২৭ জুলাই বিকাল ৪টার দিকে স্থানীয়দের সহায়তায় তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!