কলাপাড়ায় কর্মী সভা শেষে গঠিত হলো জাতীয়তাবাদী ওলামা দল পৌর কমিটি | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ায় কর্মী সভা শেষে গঠিত হলো জাতীয়তাবাদী ওলামা দল পৌর কমিটি

কলাপাড়ায় কর্মী সভা শেষে গঠিত হলো জাতীয়তাবাদী ওলামা দল পৌর কমিটি

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল-কলাপাড়া পৌর কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মাওলানা এ, কে, এম আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান কাজল তালুকদার ও তারেক আনাম সুমন। এছাড়া পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব অধ্যক্ষ হযরত মাওলানা জিহাদুল ইসলাম, কলাপাড়া উপজেলা ওলামা দলের সভাপতি হযরত মাওলানা আঃ আউয়াল তালুকদার, সহ-সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুহাঃ হাবিবুল্লাহ ও মাওলানা মুহিব্বুল্লাহ আনসারী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আফজাল হুসাইন এবং বাউফল উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হযরত মাওলানা আঃ রহমান আলী আক্কাস উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কলাপাড়া পৌর সভাপতি হযরত মাওলানা মোঃ ফোরকানুল ইসলাম এবং সঞ্চালনা করেন মৌলভী মোঃ হানিফ।

কর্মী সভা শেষে কলাপাড়া পৌর ওলামা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হযরত মাওলানা মোঃ ফোরকানুল ইসলাম, সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৌলভী মোঃ হানিফ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!