রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় গ্লোবাল উইক অব ক্লাইমেট অ্যাকশনস উপলক্ষে মা/ন’ব’ব’ন্ধ’ন ও সভা

কলাপাড়ায় গ্লোবাল উইক অব ক্লাইমেট অ্যাকশনস উপলক্ষে মা/ন’ব’ব’ন্ধ’ন ও সভা

আপন নিউজ ডেস্ক: ‘আমরা চাই সবুজ পৃথিবী, ধোঁয়াশা মুক্ত আগামী’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলাপাড়ায় “গ্লোবাল উইক অব ক্লাইমেট অ্যাকশনস” উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় আভাস ও তারুণ্যের আয়োজনে শহরের গুরুত্বপূর্ণ সড়কে মানববন্ধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তারুণ্যের কলাপাড়া’র সভাপতি রাকায়েত আহসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারুণ্যের কলাপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম মৃধা, সহ-সভাপতি আব্দুল্লাহ নোমান এবং ডাবলুগঞ্জ তরুণ ক্লাবের সেক্রেটারি মাসুম।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশ ও বিশ্বকে রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। সচেতনতা সৃষ্টি করে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!