কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটকদের ফুল দিয়ে বরন | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটকদের ফুল দিয়ে বরন

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটকদের ফুল দিয়ে বরন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটায় আগত পর্যটকদের ফুল দিয়ে বরন করে নিয়েছেন কুয়াকাটা হোটেল মোটেল অনার্স এ্যাসোসিয়েশন ও স্থানীয় স্টেক হোল্ডাররা। শনিবার দুপুরে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ কার্যক্রম শুরু হয়। পরে পুরো সৈকতে ঘুরে ঘুরে উপস্থিত নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ সহ সকল পর্যটকদের হাতে ফুল দিয়ে বরন করে নেন তারা। এসময় হোটেল মালিকরা পর্যটকদের সৈকত পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ জানান। ভ্রমনে এসে ফুল পেয়ে অনেকটা উচ্ছসিত ছিলো পর্যটকরা।

নারায়ণগঞ্জ থেকে আসা পর্যটক আবদুর রহমান বলেন, আমরা পরিবারের ৫ সদস্য সকালে কুয়াকাটায় বেড়াতে এসেছি। আমাদের সবাইকে একটা করে লাল গোলাপ দিয়েছে এখানের ব্যবসায়ীরা। বিষয়টি দারুন লেগেছে। যশোর থেকে আসা পর্যটক ফয়সাল-সোনিয়া দম্পত্তি বলেন, এখানের প্রকৃতি এমনিতেই আমার মন কেড়েছে। তার উপর ফুল পেয়ে বেশ ভালোই লেগেছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আমরা পর্যটকদের সাথে নিয়ে আনন্দ ভাগাভাগি করতে আজকে ফুল দিয়ে পর্যটকদের বরন করে নিচ্ছি। আমাদের এ আয়োজন অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!