আমতলীতে বিএনপির মি ছি লে হা’ম’লা’র মা’ম’লায় ইউপি চেয়ারম্যানসহ তিনজন গ্রে-প্তা’র | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
আমতলীতে বিএনপির মি ছি লে হা’ম’লা’র মা’ম’লায় ইউপি চেয়ারম্যানসহ তিনজন গ্রে-প্তা’র

আমতলীতে বিএনপির মি ছি লে হা’ম’লা’র মা’ম’লায় ইউপি চেয়ারম্যানসহ তিনজন গ্রে-প্তা’র

আমতলী প্রতিনিধিঃ বিএনপির মিছিলে হামলা মামলার ঘটনায় আমতলী উপজেলা শ্রমিকলীগ সভাপতি হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি হুমায়ুন কবির ও পৌর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক অমিত রসুল অপুকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে রাতে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, গত বছর ২২ অক্টোবর আমতলী উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল করে। ওই মিছিলে আওয়ামীলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় রবিবার রাতে রাহাত প্যাদা ৬৫ জন আসামীর নাম উল্লেখ এবং ১৫০ জন অজ্ঞাত রেখে আমতলী থানায় বিস্ফোরক ও বিশেষ আইনে মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামী উপজেলা শ্রমিকলীগ সভাপতি হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন কবির ও আমতলী পৌর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক অমিত রসুল অপুকে পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। সোমবার বিকেলে তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, বিএনপির মিছিলে হামলার ঘটনায় থানায় বিস্ফোরক ও বিশেষ আইনে ৬৫ জনের নাম উল্লেখ করে ১৫০ জনকে অজ্ঞাত রেখে মামলা হয়েছে। ওই মামলায় প্রধান আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপ- পুলিশ পরিদর্শন (সিওসআই) মোঃ আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!